পুবের কলম প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল রোহিত শর্মার ভারত। এদিন টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়কত্ব করলেন নিকোলাস পুরান। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন ক্যারিবিয়ান অধিনায়ক পুরান। এদিন ফাটকা খেলতে চেয়েছিলেন অধিনায়ক রোহিত। তাড়াতাড়ি কিছু রান তোলার জন্য পন্থকে ওপেনিংয়ে নামিয়ে দিলেন। পন্থ ঝড় তুলতে শুরু করেছিলেন। কিন্তু ভুল শট খেলে ১৮ রানেই ফিরে গেলেন তিনি।
ক্যাপ্টেন রোহিত শর্মাও খুব একটা ভালো কিছু করতে পারলেন না। মাত্র ৫ রানে ফিরে গেলেন। বিরাটের এটি ছিল ঘরের মাঠে শততম ওয়ানডে। কিন্তু তিনিও তাড়াতাড়ি ফিরে গেলেন। শেষ পর্যন্ত দলের হাল ধরলেন সূর্যকুমার যাদব। ফের নতুন করে সূর্যোদয় হয়ে গেল ভারতের। আগের ম্যাচেও ভালো খেলেছিলেন তিনি। এই ম্যাচেও দুর্দান্ত একটা ইনিংস উপহার দিলেন সূর্য কুমার যাদব। তাঁকে যোগ্য সহায়তা করলেন কে এল রাহুল। এদিন যে তিনি নামবেন সেটার আভাস ছিল। তিন উইকেট পড়ে যাওয়ার পর যেভাবে রাহুল সূর্যকে সঙ্গত করলেন তা অনস্বীকার্য। ঠিক ছিল তিনি ওপেন করবেন রোহিতের সঙ্গে। কিন্তু পন্থ ওপেন করায় কিছুটা পিছনেই নামলেন রাহুল। হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামল তাঁর ইনিংস। কিন্তু সূর্য কিরণ ছড়িয়ে গেলেন। তাঁর আলোয় ভারতীয় ব্যাটিংও আলোকিত হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি ৮৩ বলে ৬৪ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে গেলেন। তাঁর ব্যাটিংয়ে ভর করেই ভারত ৯ উইকেটে ২৩৭ রান তুলে ফেলল। এরপরের কাহিনীটা লিখলেন প্রসিধ কৃষ্ণা। দীর্ঘদিন বাদে ভারতের ওয়ানডে দলে ফিরে এসে দুর্দান্ত বোলিং করলেন প্রসিধ কৃষ্ণা। চারটে উইকেট নিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মেরুদণ্ডটাই ভেঙে দিলেন তিনি। মাঠে চাহালকে দেখা গেল কুলদীপ যাদবের সঙ্গে আলোচনা করতে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে। একমাত্র সামার ব্রকস ও আকিল হোসেন ছাড়া কেউই তেমন সুবিধে করে উঠতে পারেননি। শেষ পর্যন্ত ৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত।আরও খবর
বায়ুসেনার শক্তি বাড়াতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত; ৯০টি তৈরি হবে দেশেই
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ফরাক্কা চুক্তির উপর, ভারতের উদ্দেশে বার্তা তারেকের মন্ত্রীর
"ভারত বিশ্বগুরু হবেই": দেশের 'কঙ্কালসার' অর্থনীতি নিয়ে মুখই খুললেন না মোহন ভাগবত!
"এক ইঞ্চি জমিও হারায়নি ভারত": ২০২০-র সীমান্ত সংঘাত নিয়ে মুখ খুললেন প্রাক্তন সেনাপ্রধান নারাভানে
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
রাশিয়া-ইরান থেকে তেল কেনায় আর ছাড় নয়, আমেরিকার নতুন সিদ্ধান্তে বিপাকে ভারত
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
"কলকাতায় হামলা চালাবো", ভারতকে হুঁশিয়ারি পাক বিদেশমন্ত্রীর
ভারত সফরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের প্রস্তুতি
ভারত সফরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের প্রস্তুতি
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগী ভারত, রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগী ভারত, রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধের আবহে রাশিয়ার তেল কিনতে ভারতকে ৩০ দিনের অনুমতি দিল আমেরিকা
ইরান যুদ্ধের আবহে রাশিয়ার তেল কিনতে ভারতকে ৩০ দিনের অনুমতি দিল আমেরিকা
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর