পুবের কলম, ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে ভারতের  মহিলা ক্রীড়াবিদরা নিজেদের  সাফল্য দিয়ে  বাড়িয়ে চলেছেন দেশবাসীর  প্রত্যাশা। এবার  সরাসরি   মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে  জায়গা করে  নিলেন  কমলপ্রীত  কাউর। নিজের  অভিষেক অলিম্পিকেই ফাইনালে  পৌঁছালেন এই ভারতীয়  অ্যাথলিট।

৬৪ মিটার দূরে দুর্দান্ত ডিস্কাস ছুঁড়ে সরাসরি ফাইনালে জায়গা পাকা করলেন কমলপ্রীত। একইসঙ্গে তৃতীয় বারের চেষ্টায় নিজের সেরা থ্রো দিয়ে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সান্দ্রা পারকোভিকসের ৬৩.৭৫ মিটারের থ্রোকে টেক্কা দিলেন ভারতের তনয়া। ২ অগাস্ট মহিলা ডিস্কাসের ফাইনাল অনুষ্ঠিত হবে। লভলিনা, সিন্ধুর পর ফের কলমপ্রীতকে ঘিরে  জাগছে আরও একটা  পদকের সম্ভাবনা।