০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সঙ্গীত অবমাননা! উত্তরপ্রদেশে আটক ৩ যুবক, ভাইরাল ভিডিও

পুবের কলম ওয়েবডেস্ক: জাতীয় সঙ্গীতের সম্মান করা আমাদের কর্তব্য। কিন্তু সেসবের তোয়াক্কা না করে জাতীয় সঙ্গীত চালিয়ে অশালীনভাবে  নাচতে দেখা গেল এক যুবককে। পাশে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ দিচ্ছিলেন আরও দুই যুবক। এমনই এক ঘটনার ভিডিও সম্প্রতি সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নজরে আসতেই যুবকদের শনাক্ত করে আটক করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাট শহরের। সেখানকার ৩ যুবকের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের হয়েছে। যার ভিত্তি একটি ভাইরাল ভিডিও।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একদিকে বাজছে জাতীয় সঙ্গীত, অন্যদিকে অশ্লীলভাবে নাচ-গান করছে এক যুবক। গানের কথার  সঙ্গে তাল মিলিয়ে মুখ বিকৃত করে নাচতে দেখা যায় যুবকটিকে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাসতে হাসতে যুবকের পাশে এসে দাঁড়ান আরও একজন। আর ক্যামেরার পিছনে থাকা যুবকদেরও ব্যঙ্গাত্মক হাসির শব্দও ভেসে আসছিল ভিডিওর মধ্যে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ: পবিত্র রমজানে মাদ্রাসার অনুদান সংগ্রহে বেরিয়ে নিগৃহীত তিন মুসলিম প্রবীণ, গ্রেফতার যুবক

ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাঁদের আটক করেছে স্থানীয় থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীও  দণ্ডবিধি  “প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট, ১৯৭১ -এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এফআইআর-এ আইনের  ৩ ধারাও দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। যাতে তারা আগাম জামিন না পায়। এমনটাই জানিয়েছে রেলওয়ে রোড থানার স্টেশন হাউস অফিসার সঞ্জয় কুমার শর্মা। তিনি আরও বলেন, অভিযুক্ত ওই যুবক গুলির নাম রাহুল, আদনান ও নাভীন।

এই প্রসঙ্গে হিন্দু জাগরণ মঞ্চের প্রাক্তন শহর সভাপতি শচীন সিরোহি বলেছেন, জাতীয় সংগীতের অবমাননার জন্য তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করার আহ্বানও জানিয়েছে তিনি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সঙ্গীত অবমাননা! উত্তরপ্রদেশে আটক ৩ যুবক, ভাইরাল ভিডিও

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৩, রবিবার