আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ - ই –মুহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার আফগানিস্থানে নেই বলে সাফ জানালো সেই দেশের তালিবান সরকার।তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের দাবি ভুল। আফগানিস্থানের আশ্রয়ে নেই মৌলানা মাসুদ আজহার।
আরও পড়ুন:
এই তালিবান মুখপাত্র বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন।
বুধবার পাকিস্তান জইশ-ই-মুহাম্মদ (জেএম) প্রধান মৌলানা মাসুদ আজহারকে গ্রেপ্তারের জন্য আফগানিস্তানে একটি চিঠি লিখেছে। পাকিস্তান জানিয়েছিল যে মৌলানা মাসুদ আজহার সম্ভবত আফগানিস্তানের নাঙ্গারহার এবং কানহার এলাকায় উপস্থিত রয়েছে।আরও পড়ুন:
ইসলামিক এমিরেটের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আরও বলেন “ আমরা একটা কথাই বারংবার বলব মাসুদ আফগানিস্তানের কোথাও নেই, পাকিস্তানি সংগঠনেরই এই শীর্ষ নেতাকে কোনভাবেই আফগানিস্তানে আশ্রয় দেওয়া হয়নি”।
আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে এই ধরনের গুজব কোনভাবেই মাথাচাড়া দিয়ে ওঠা উচিৎ নয়। এতে কাবুল- ইসলামাবাদের মধ্যে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ব্যহত হতে পারে।