পুবের কলম প্রতিবেদক: বর্ধমান থানা সংলগ্ন এক পত্রিকার অফিসের সামনে বেদি ভাঙ্গা কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এই ব্যাপারে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পত্রিকার তরফে। দৈনিক মুক্তবাংলা পত্রিকা এবং সাপ্তাহিক মুক্তবাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বর্ধমান জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত পুরুষোত্তম সামন্তর স্মৃতির উদ্দেশ্যে মুক্তবাংলা পত্রিকা দপ্তরের সামনে রাস্তাটি বর্ধমান পৌরসভা কর্তৃক "পুরুষোত্তম সামন্ত সরণি" নামে অভিহিত করা হয়েছিল। এমতাবস্থায় মুক্তবাংলা কর্তৃপক্ষ পরিকল্পনা করেছিল, মুক্তবাংলা পত্রিকা দপ্তরের সামনেই "পুরুষোত্তম সামন্তে"র স্মৃতির উদ্দেশ্যে একটি আবক্ষ মুক্তি বসানো হবে যে বেদিটা তৈরি করা হয়েছিল, সেটা পত্রিকার নিজস্ব জায়গা থেকে কিছুটা পৌরসভা রাস্তার উপর বেরিয়ে যায়। তারপর স্থানীয় কাউন্সিলর পামেলা চট্টোপাধ্যায় এবং স্থানীয় মানুষজন এ বিষয়ে আপত্তি জানান, যে গাড়ি ঘোড়া চলার অসুবিধা হবে এবং এ বিষয়ে সদর থানাতেও অভিযোগ জানান।
তারপর মুক্তবাংলা কর্তৃপক্ষ অতিরিক্ত অংশ ভেঙে ফেলে। শুধুমাত্র নিজস্ব জায়গার উপরেই বেদীটুকু স্থাপন করার পরিকল্পনা করে। এবং পৌরসভার রাস্তার উপর বেদীটা নির্মিত হয়েছিল, সেই অংশটুকু ভেঙে ফেলা হয় এবং সেই ভেঙে ফেলার অংশটিও ভিডিও রেকর্ড করা হয়। কিন্তু দুঃখের বিষয় গত সোমবার গভীর রাতে, দুজন দুষ্কৃতী এসে পত্রিকার নিজস্ব জায়গার উপর যে অর্ধ নির্মিত বেদীটি ছিল সেটা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। যার প্রমাণ সিসিটিভিতে রয়েছে। স্থানীয় থানার পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে।সাংবাদিক স্মরণে বেদি ভাঙ্গার চেস্টা, চাঞ্চল্য বর্ধমানে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১২ মার্চ ২০২৪, ১৩:১১
আরও খবর
বারুইপুরে নাবালিকা ধর্ষণকাণ্ডের পর সক্রিয় প্রশাসন: জয়নগরে আয়োজিত নারী সুরক্ষা সচেতনতা সভা
বারুইপুরের আদি গঙ্গায় উদ্ধার বীরভূমের এক যুবকের দেহ
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
জয়নগর থানায় মসজিদ কমিটির সদস্যদের নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
সুন্দরবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়নগরের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
বীরভূমের নলহাটিতে মধ্যরাতে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি, আহত তিন
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
এবার মালদহে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, নিষিদ্ধ কাশির সিরাপ চক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা