উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সোমবার দুপুরে জয়নগর থানার দক্ষিণ বারাসত দাস পাড়ার কাছে পথ দুর্ঘটনার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জয়নগর মজিলপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারপার্সন ও বর্তমান ১ নং ওয়ার্ডের কাউন্সিলার ফরিদা বেগম সেখ। পুলিশ ও স্থানীয় সূএে জানা গেল,দক্ষিণ বারা্সত থেকে একটি প্রাইভেট গাড়িতে করে জয়নগরের বাড়িতে ফিরছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার কাউন্সিলার ফরিদা বেগম সেখ।গাড়িতে তিনি একাই ছিলেন।
আরও পড়ুন:

আচমকা এদিন দুপরে কাউন্সিলারের গাড়িটি দাস পাড়ার কাছে নিয়ন্ত্রন হারিয়ে জয়নগর থেকে দক্ষিণ বারাসতমুখী একটি যাএী বোঝাই অটোতে ধাক্কা মেরে রাস্তার পাশে ফুটপাতে উঠে যায়।
আর অটোটি উল্টো যায়।গুরুতর জখম হন অটো চালক সহ চারজন অটোর যাএী। আর কাউন্সিলার ও চোট পান।বেঁচে যান প্রাণে।আরও পড়ুন:
স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসার জন্য। এবং ঘটনার খবর পেয়ে জয়নগর থানার পুলিশ গিয়ে দূর্ঘটনাগ্রস্থ পাইভেট গাড়ি ও অটোটি জয়নগর থানায় নিয়ে আসে। এবং প্রাইভেট গাড়ির চালককে আটক করে জিজ্ঞেসাবাদ করে তদন্তের কাজ শুরু করেছে। তবে পথ দুর্ঘটনা ইদানীং জয়নগর রোডে বেড়ে চলায় আতঙ্কিত সাধারণ মানুষ।
আরও পড়ুন: