পুবের কলম, ওয়েবডেস্কঃ টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর একদিন পরে কোচ হিসেবে বিশ্বকাপকেই নিজের শেষ মঞ্চ হিসেবে উল্লেখ করেছেন রবি শাস্ত্রী। জাতীয় দলের পাশাপাশি এবার আইপিএল দলগুলিতেও লাগছে পরিবর্তনের হাওয়া। এবার শোনা যাচ্ছে, এখানেও কোহলি নেতৃত্ব ছাড়তে পারেন।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব দিচ্ছেন কোহলি। কিন্তু একটাও শিরোপা জিততে পারেননি। জাতীয় দলের নেতা হিসেবে বিদেশের মাটিতে দারুণ কিছু সিরিজ জয় উপহার দিলেও আইসিসির শিরোপা এখনও অধরা। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা মনে করেন, আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে তার শিষ্য শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেবে। এর পিছনে শিরোপা জিততে না পারা কোনও কারণ নয় বলেই মন্তব্য করেছেন কোচ রাজকুমার। তিনি বলেন, 'আইসিসি টুর্নামেন্ট জিততে না পারাটা আমার মতে বড় কোনো ব্যর্থতা নয়। আপনি যদি তার রেকর্ডের দিকে তাকান, কোহলি সব ফরম্যাটেই সফলতম অধিনায়কদের একজন। আইপিএলের কথা যদি আসে, আমার মনে হয় একটা সময় কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিয়ে আরসিবির হয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবে। '
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩
আরও খবর
৭৮৩ দিন পর সেঞ্চুরি হাঁকিয়ে কোহলির রেকর্ডে হানা বাবরের
২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির
টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার
শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর