০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমি বিবাদ, মেয়ে ও খুদে নাতনির উপর অ্যাসিড হামলা!

REPRESENTATIVE IMAGE

পুবের কলম প্রতিবেদকঃ জমি-জায়গা নিয়ে বিবাদ, আর তার কারণে নিজের মেয়ে-নাতনির উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল এক দম্পতির উপরে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত বাবা-মা। অপরদিকে, অ্যাসিড হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় মা-মেয়ে তমলুক জেলা হাসপাতালে ভর্তি। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার চকশ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার পাঁশকুড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে তমলুক থানার কুলবেড়িয়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখান থেকে অল্প দূরেই তার শ্বশুরবাড়ি। বিশ্বজিৎ বাবুর নিমতৌড়ি এলাকায় একটি চায়ের দোকান রয়েছে।

আরও পড়ুন: ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

বুধবার বিশ্বজিৎ বাবুর স্ত্রী ও তিন বছরের শিশুকন্যা তার শ্বশুরবাড়ি-সংলগ্ন এলাকায় ফুল তুলতে যায়। সেই সময় তাদের দু’জনর উপরে অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিবাদ চলছে বলে দাবি করেছেন বিশ্বজিৎ বাবুর স্ত্রী মৌমিতা মণ্ডল সামন্ত। তার জেরেই এই জঘন্য ঘটনা বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

মৌমিতা দেবী আরও বলেন, তমলুক বর্গভীমা মন্দিরে পুজো দিতে ফুল তুলছিলেন। সেই সময়ে হঠাৎ করে বাবা-মা ঘটনাস্থলে এসে এই কাণ্ড ঘটায়। অভিযোগ, আচমকা মৌমিতা দেবীর মা সন্ধ্যারানী সামন্ত ও বাবা রামপ্রসাদ সামন্ত অ্যাসিডের বোতল নিয়ে তিন বছরের শিশুকন্যার তথা তাদের নাতনির উপরে হামলা চালায়। ঘটনা নজরে পড়লে বাবা-মা’কে বাধা দিতে গিয়ে মৌমিতাও আক্রান্ত হয়।

কোনও রকমে দু’জন আশঙ্কাজনক অবস্থায় পালিয়ে বিশ্বজিৎ বাবুর চা দোকানে আসেন। দু’জনকেই দ্রুত পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে মৌমিতা মণ্ডলের বাবা এই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জমি বিবাদ, মেয়ে ও খুদে নাতনির উপর অ্যাসিড হামলা!

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার