আইভি আদক, হাওড়াঃ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া  মুঠোফোন উদ্ধার করে ফোনের আসল মালিকদের হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশ। এদিন হাওড়া সিটি পুলিশের "ফিরে পাওয়া" প্রকল্পে মালিপাঁচঘড়া থানার অধীনে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল যথাযথ যাচাইকরণের পর আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হয়।

ফিরে পাওয়া' প্রকল্পে শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মালিপাঁচঘড়া থানার পুলিশ

মঙ্গলবার দুপুরে হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে সালকিয়ার কৃষ্ণা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এরকম প্রায় ১০১টি মোবাইল উদ্ধারের পর সেই ফোনগুলি আসল মাকিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র সহ অন্যান্যরা। ডিসি নর্থ অনুপম সিং বলেন, ১০১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছি।