০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিসিসিআই থেকে সৌরভকে বাদ দেওয়া নিয়ে বিরক্ত মমতা, উত্তরবঙ্গ যাওয়ার পথে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের গর্ব।’  এভাবেই নিজের মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসিসিআই থেকে তাকে এভাবে কেন বাদ দেওয়া হল বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী। আগামীকাল বোর্ডের বৈঠক। সেই বৈঠকে সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকবেন কি না তা এখনও জানা যায়নি। তবে বোর্ডের এই বৈঠকে সৌরভের উপস্থিত থাকার কথা। কারণ কালই শেষ হচ্ছে বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ। তারপর সৌরভের ভবিষ্যৎ কি হবে? আদৌ কি তিনি আইসিসি চেয়ারম্যান হিসেবে আইসিসিতে মনোনয়ন দেবেন? সৌরভ যদিও জানিয়ে দিয়েছেন সিএবি নির্বাচনে তিনি সভাপতির পদে মনোনয়ন দেবেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় যদি সিএবির সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেন তাহলে তার বিপক্ষে কেউই হয়তো প্রার্থী দেবেন না। একচেটিয়া ভাবে তিনি সিএবি সভাপতি নির্বাচিত হয়ে যেতে পারেন।

আরও পড়ুন: ‘১ কোটি ২০ লক্ষ নাম বাদ চলে যাবে’, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গা গোটা ভারতের জন্য।

আরও পড়ুন: মুকুল রায়-এর প্রয়াণে শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর

সৌরভকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ায় দারুণ খুব ক্ষুব্ধ মমতা। বললেন, ‘ অন্যায় ভাবে সৌরভকে বিসিসিআই সভাপতি পদ থেকে সরানো হল। সৌরভ বাংলা শুধু নয়, ভারতের গর্ব।’

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

তাকে এভাবে সরিয়ে দেওয়ায় বিরক্ত মুখ্যমন্ত্রী। সোমবার উত্তরবঙ্গ সফরে উড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী ক্ষোভের সুরে বললেন , ‘অমিত শাহের ছেলের জয় শাহ বোর্ডে রয়ে গেল, আর সৌরভ বাদ হয়ে গেল? এটা খুব অন্যায়।’

মুখ্যমন্ত্রী সৌরভকে আইসিসিতে দেখতে চান। তাই প্রধানমন্ত্রীর কাছে তার আবেদন,’ আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব সৌরভ যাতে আইসিসিতে যেতে পারে সেদিকে দৃষ্টি দেওয়ার।’

সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিসিসিআই থেকে সৌরভকে বাদ দেওয়া নিয়ে বিরক্ত মমতা, উত্তরবঙ্গ যাওয়ার পথে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার