পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র বায়ু দূষণে পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত স্মগ বা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ফলে কয়েকটি শহরের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে এই স্মগ দেখা দিয়েছে।
সম্প্রতি শহরটিতে ধোঁয়াশা বিপজ্জনক স্তরে পৌঁছায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, তিনটি শহরের বিদ্যালয়, অফিস, শপিংমল ও পার্কগুলো রবিবার পর্যন্ত বন্ধ রাখার আদেশ দিতে বাধ্য হয়েছে পঞ্জাবের প্রাদেশিক সরকার।
আরও পড়ুন:
কয়েকদিন ধরেই লাহোরের বায়ুদূষণ অতিমাত্রায় বেড়ে ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) প্রায় ৪০০ হয়ে যায়। যেখানে এই ‘একিউআই’ ২০০-র ওপরে থাকলেই বাতাসকে বিষাক্ত বলে বিবেচনা করা হয়।
লাহোরের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এখন নিয়মিতই বায়ুদূষণ হচ্ছে। এই বিষাক্ত ও দূষিত পরিবেশই এখন তাদের জীবনের অংশ। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মতো পাকিস্তানের কৃষকরাও নতুন রোপণ মরসুমে জমি প্রস্তুত করতে খড় পুড়িয়ে থাকেন। ফলে এই সময়ে অঞ্চলগুলোতে দূষণের মাত্রা তীব্র হয়।