পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্ববাসীকে রোগমুক্ত এক পৃথিবী উপহার দিতে চান মার্ক জুকারবার্গ। পৃথিবী থেকে সমস্ত রকম জটিল অসুখের অবলুপ্তি ঘটাতে চান তিনি। এই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন ফেসবুক কর্তা ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। ২,১০০ সালের মধ্যে ‘রোগমুক্ত পৃথিবী’ গড়ার লক্ষ্য নিয়েছে জুকারবার্গের সংস্থা চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ। এই লক্ষ্য পূরণের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবেন বলে জানিয়েছেন জুকারবার্গ।
জুকারবার্গদের সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চান তারা। যা পরিচালনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। গবেষকরা সেই সিস্টেমের মাধ্যমে এআই ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন। মানবশরীরের ঠিক কোন কোষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, সেই কোষ পুনরুজ্জীবিত করার উপায় কী, সেসবই খুঁজে বের করবে এআই। সেই তথ্যের মাধ্যমেই সম্ভব হবে যুগান্তকারী আবিস্কার। জিনের বিন্যাস বের করে জটিল অসুখ সারানোর উপায় খুঁজবে এআই পরিচালিত কম্পিউটিং সিস্টেম। জুকারবার্গ বলছেন, ‘চিকিৎসাশাস্ত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে এআই। বিশেষ করে বায়োমেডিসিনের দুনিয়ায় একের পর এক চমৎকার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। একে ব্যবহার করে উচ্চমানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করতে পারলে তা আগামীদিনে চিকিৎসাবিজ্ঞানের নতুন মাইলফলক হয়ে উঠবে। আমাদের দেহের কোষ কীভাবে কাজ করে, তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। জিনোম থেকে সমস্ত কোষের ধরন এবং কোষের অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে ওই ডিজিটাল মডেল। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ড্রাগ মডিউলের এমন ডেটাবেস তৈরি হবে যেখান থেকে জটিল রোগ সারানোর ওষুধ তৈরি করতে পারবেন বিজ্ঞানীরা। আর এমন ওষুধ তৈরি হবে যার এক ডোজেই শরীরের যাবতীয় অসুখ ভালো হয়ে যাবে।’ মেটা কর্তা বলছেন, কোনও নতুন ওষুধে রোগীর দেহে কী প্রতিক্রিয়া হবে, এআইয়ের মাধ্যমে আগে থেকেই তা জানা যাবে। অসুখ যতই বিরল হোক না কেন, তার চিকিৎসা পদ্ধতিও বের করা যাবে এই সিস্টেমে। এমনভাবেই আরও কয়েক বছরের মধ্যেই চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি হবে বলে মনে করছেন জুকারবার্গ।এআই-এর সহায়তায় রোগমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য মার্ক জুকারবার্গের
ইমামা খাতুন
প্রকাশিত:
১ অক্টোবর ২০২৩, ১৩:২১
আরও খবর
মার্কিন আদালতে বড় স্বস্তি গৌতম আদানির, জালিয়াতি ও ঘুষের মামলা খারিজ
ইরানের জাতীয় নিরাপত্তায় বড় রদবদল, শীর্ষ পদে সাবেক আইআরজিসি প্রধান রেজাই
কসোভোর পার্লামেন্টে তুমুল উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন এমপি
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৪৭
১০০ বছর পর সৌদির মরুভূমিতে ফিরল অনাগার, জন্ম নিল নতুন শাবক
১০০ বছর পর সৌদির মরুভূমিতে ফিরল অনাগার, জন্ম নিল নতুন শাবক
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার জোরাল ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি
ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম পার করল পশ্চিম ইউরোপ, দাবানলের আশঙ্কা
ইতিহাসের উষ্ণতম গ্রীষ্ম পার করল পশ্চিম ইউরোপ, দাবানলের আশঙ্কা
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ক্যানসারে আক্রান্ত জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ছেলে হান্টার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির আশঙ্কা, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা সংস্থাগুলোকে পেন্টাগনের নির্দেশ
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির আশঙ্কা, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা সংস্থাগুলোকে পেন্টাগনের নির্দেশ
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ