পুবের কলম, ওয়েবডেস্ক: ISIS জঙ্গি সংগঠনে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করা হল এক চিকিৎসককে। বিখ্যাত অ্যানাস্থেসিওলজিস্ট চিকিৎসক নাম ড: আদনান আলী কে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
'মহারাষ্ট্র আইএসআইএস মডিউল কেস' এর সাথে যুক্ত থাকার সন্দেহে এর আগেও চারজনকে গ্রেফতার করে এনআইএ। তারা হলেন, তাবিশ নাসের সিদ্দিকী, জুবায়ের নুর মোহাম্মদ সেখ, শারজিল শেখ এবং জুলফিকার আলী।
আরও পড়ুন:
এই গ্রেফতারকৃত যুবকদের সাথে জড়িত ছিল চিকিৎসক আদনান বলে অভিযোগ। তাদের সঙ্গেই দেশের ঐক্য, অখন্ডতা, নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে বিঘ্নিত করার ষড়যন্ত্র করছিল বলে এনআইএ সূত্রে খবর। এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্বল যুবকদের অনুপ্রাণিত ও সংগঠনে যুক্ত করার কাজ করতেন। জঙ্গি সংগঠনের হয়ে তাদের এজেন্ডাও প্রচার করতেন।