পুবের কলম, ওয়েবডেস্কঃ সামরিক চপার দুর্ঘটনায় নিহত হলেন পাইলট। দুর্ঘটনাটি ঘটেছে কাশ্মীরের গুরেজে। আহত কো-পাইলট। তার অবস্থা আশঙ্কাজনক।
এক আধিকারিক জানিয়েছেন, চপারটি অবতরণ করার সময় আবহাওয়া খারাপ থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারান বিমানের চালক। আহত হয়েছেন সহ-পাইলট।
উত্তর কাশ্মীরের গুরেজে সেক্টরে এই চপারটি ভেঙে পড়ে। আহত কো-পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। পাইলটরা আর্মি এভিয়েশন কর্পসের অন্তর্গত এবং মেজর পদমর্যাদার ছিলেন।আরও পড়ুন:
পিটিআই সূত্রে খবর, চপারটি অসুস্থ বিএসএফ জওয়ানদের নিয়ে আসার জন্য রওনা দিয়েছিল। এখনও পর্যন্ত চপার দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
তবে প্রাথমিক তদন্তে অনুমান, খারাপ আবহাওয়ার কারণে চপারটি ল্যান্ড করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকার্য। দুর্গম এলাকায় চপারটি ভেঙে পড়ায় উদ্ধারকারী দলটিকে হেঁটেই ঘটনাস্থলে পৌঁছতে হয়। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: