২১ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাব্বায় অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্রথম এগারোয় এলেন মিচেল স্টার্ক, দল ঘোষণা অধিনায়ক প্যাট কামিন্সের

পুবের কলম ওয়েবডেস্কঃ চলতি মাসের ৮ তারিখে ব্রিসবেনের গাব্বায় শুরু হচ্ছে ঐতিহ্যের অ্যাশেজ সিরিজ। সেই সিরিজের জন্য ফিরিয়ে আনা হল অস্ট্রেলিয়ার জোরে বোলার মিচেল স্টার্ককে। টিম পেইন এর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় তিনি নিজে থেকেই সরে গিয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব থেকে। তার জায়গায় অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফাস্ট বোলার প্যাট কামিন্স। ফিরিয়ে আনা হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে।

যেমন পাঁচ নম্বরে ব্যাট করবেন ট্রেভিস হেড। কামিন্স জানিয়েছেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন মার্কাস হ্যারিস। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্টে থাকছেন অ্যালেক্স ক্যারি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে তৃতীয় সিমার হিসেবে থাকছেন  ঝে রিচার্ডসন। অস্ট্রেলিয়া দলে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেতে চলেছেন নাথান লিওন। স্টিভ স্মিথকে এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে, গাব্বায় প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন মার্নাস লাবুসানেও

সর্বধিক পাঠিত

একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করল যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাব্বায় অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্রথম এগারোয় এলেন মিচেল স্টার্ক, দল ঘোষণা অধিনায়ক প্যাট কামিন্সের

আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার