পুবের কলম ওয়েবডেস্কঃ মালদার মালতিপুরের সভা শেষে পরবর্তী সভায় যোগ দিতে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই একটি ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মমতার হেলিকপ্টারের সামনে দেখা গেল একটি রহস্যময় ড্রোণ। তা দেখার পরেই ব্যাপক ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তাহলে কি মমতার ওপর নজরদারি চালানো হচ্ছে?
তাই নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ড্রোণ কোথা থেকে এল? বা কে ওড়াচ্ছিল তা খতিয়ে দেখার নির্দেশ দেন মমতা।আরও পড়ুন:
তৃণমূল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে এখন প্রচার চালিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুর ১ টা নাগাদ চাঁচল মহকুমার মালতিপুর বিধানসভার সামসি কলেজ মাঠে।
সেখানকার তৃণমূল প্রার্থী আব্দূর রহিম বক্সি, হরিশ্চন্দ্রপুরে দলীয় প্রার্থী মতিবুর রহমান , রতুয়ার প্রার্থী সমর মুখোপাধ্যায় হয়ে প্রচার করছিলেন তিনি। আধ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বক্তব্য রাখেন। বক্তব্য শেষ হতেই তিনি মঞ্চ ছেড়ে সভাস্থলের পাশে অবস্থিত হেলিপ্যাডে পৌঁছন। সেখানে লক্ষ্য করেন, হেলিকপ্টারের ওপর একটি ড্রোণ ঘুরছে। সেটি দেখা মাত্রই মমতার সন্দেহ হয়। মমতার দাবি, ড্রোণটির গতিবিধি রহস্যজনক। সেটি দেখা মাত্রই মমতা পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশের উচিত এর ওপর নজর রাখা উচিত। কারা করেছে? তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে। এরপরেই সেখানে কার্যত হুলুস্থুল পড়ে যায়। যদিও পরে পুলিশ জানতে পারে, আসলে ড্রোণটি ওড়ানো হয়েছিল তৃণমূলের একটি নির্বাচনী সংস্থার পক্ষ থেকে। পরে তৃণমূল সুপ্রিমো গাজোলের উদ্দেশ্যে রওনা দেন।