পুবের কলম ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা শনিবার একটি আন্তঃসীমান্ত রেলওয়ে নেটওয়ার্কের উদ্বোধন করেন৷ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে৷ এছাড়াও একটি পাওয়ার ট্রান্সমিশন লাইন উদ্বোধন করেছেন তারা৷ বিস্তারিত আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার অঙ্গীকার করার পরে নেপালে ভারতের ‘রুপে’ পেমেন্ট কার্ড চালু করেছেন দুই প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন:
রেলওয়ে এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য উভয় পক্ষ চারটি চুক্তি স্বাক্ষর করেছে। মিডিয়ার কাছে তার বিবৃতিতে দেউবা বলেছেন যে দুই দেশের মধ্যে সীমানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি একটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটি সমাধান করার জন্য মোদিকে আহ¹ান জানিয়েছেন।
আরও পড়ুন:
বৈঠকের পর মোদি বলেন– ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনন্য এবং এমন সম্পর্ক বিশ্বের আর কোথাও দেখা যায় না৷ শান্তি– সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য নেপালের যাত্রায় ভারত দৃঢ় সহচর ছিল এবং থাকবে। মোদি আরও জানান যে নেপালের জলবিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনায় ভারতীয় কোম্পানিগুলোর বৃহত্তর অংশগ্রহণের বিষয়ে একমত হয়েছেন উভয়েই।
আলোচনার পর দুই প্রধানমন্ত্রী বিহারের জয়নগর এবং নেপালের কুর্থার মধ্যে প্রথম ব্রড-গেজ যাত্রীবাহী ট্রেনের উদ্বোধনী যাত্রা শুরু করেন। নেপালের প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য– দেউবা একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে তিন দিনের সফরে শুক্রবার নয়াদিল্লি পৌঁছেছেন। গত বছরের জুলাইয়ে কাঠমান্ডুতে রাজনৈতিক অস্থিরতার পর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটি দেউবার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।আরও পড়ুন: