পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ। ১০টি রাজ্যে বিক্ষোভ হিংসার আকার নিচ্ছে। বিক্ষোভের আঁচে জ্বলছে দিল্লি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, হরিয়ানা, সমস্তিপুর, রাজস্থান সহ একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও এই বিক্ষোভের আঁচ পড়েছে। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলে ট্রেন অবরোধ। প্রায় দু ঘন্টা ধরে চলে অবরোধ।
আরও পড়ুন:
ভারতীয় রেলের পক্ষ থেকে ৩৫টি ট্রেন বাতিল করা হয়েছে, ১৩টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। ঘটনায় প্রভাব পড়েছে ২০০ ট্রেনের উপর প্রভাব পড়েছে।
अग्निपथ - नौजवानों ने नकारा
कृषि कानून - किसानों ने नकारा
আরও পড়ুন:
नोटबंदी - अर्थशास्त्रियों ने नकारा
আরও পড়ুন:
GST - व्यापारियों ने नकारा
আরও পড়ুন:
देश की जनता क्या चाहती है, ये बात प्रधानमंत्री नहीं समझते क्यूंकि उन्हें अपने ‘मित्रों’ की आवाज़ के अलावा कुछ सुनाई नहीं देता।
— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2022আরও পড়ুন:
আরও পড়ুন:
এই অবস্থায় কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধি ট্যুইট করে করে বলেছেন, ‘দেশের মানুষ কি চায় মোদি জানেন না। উনি বন্ধুদের কথা শোনেন।’
আরও পড়ুন:
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেন। বয়স সীমা বাড়ানোর দাবি নিয়ে চলছে একাধি জায়গায় বিক্ষোভ। চাপের মুখে কেন্দ্র ২১ থেকে ২৩ পর্যন্ত বয়স সীমা করে। কিন্তু কেন্দ্র যে এই ব্যাপারে অনড় তা বুঝিয়ে দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন:
এদিকে কেন্দ্রের বিরুদ্ধে চলা বিক্ষোভে টানা তিন দিন ধরে অগ্নিগর্ভ বিহার। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত ১। আহতে ১৩। পুলিশ ১৭ রাউন্ড গুলি চালিয়েছে বলে সূত্রের খবর। বিহারের সমস্তিপুরে স্টেশনে দাঁড়িয়ে থাকা জম্মু-তাওয়াই গুয়াহাটি এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৬টি বগি পুড়ে গেছে। তবে হতা-হতের কোনও খবর পাওয়া যায়নি। বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও হামলায় যোগ দেন।
অন্যদিকে বিহারের সমস্তিপুরের বেগুসরাই স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ৪ টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনেও বিক্ষোভ চরম আকার নেয়। রেলপথ অবরোধ করে বিক্ষোভকারীরা। পাশাপাশি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বক্সারে, উত্তরপ্রদেশে বালিয়া চলছে বিক্ষোভ। বিহারে ট্রেনে আগুন ধরিয়ে জ্বলছে বিক্ষোভ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভের কারণে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। পুরুলিয়া বরাকর ট্রেন লাইনে চলছে অবরোধ।