জেরুসালেম, ২০ নভেম্বর: এক বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও গাজা থেকে হামাসকে উৎখাত করতে পারেনি ইসরাইল। উপরন্তু ইসরাইলি হানাদার ভাড়াটে সেনাদের মনোবল কমছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। কেউ কেউ যুদ্ধ ছেড়ে পালাতেও চাইছেন।
এই পরিস্থিতিতে যুদ্ধবাজ নেতানিয়াহু সেনাদেরকে যুদ্ধে উৎসাহ দিতে আসলেন গাজায়।আরও পড়ুন:
গাজার একটি নিরাপদ অঞ্চলে তিনি যান। সেখানে তিনি দাবি করেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরাইল তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।
ইসরাইল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। ওই জিম্মিরা এখনো গাজার ভেতরেই অবস্থান করছেন বলে ধারণা করা হয়।আরও পড়ুন:
নেতানিয়াহু বলেন, ‘যে-ই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন, তাঁকে চূড়ান্ত মূল্য দিতে হবে।
আমরা আপনাদের খুঁজে বের করব ও শাস্তি দেব। আর যিনি আমাদের কাছে একজন জিম্মিকে নিয়ে আসবেন, তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা তাঁদের সবাইকে ফিরিয়ে আনব।’ রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। তাঁর গাজা সফরের সময় এ ভিডিও রেকর্ড করা হয়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানও গাজায় নেতানিয়াহুর সফরসঙ্গী হয়েছিলেন।