পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিস হিপকিন্স। বুধবার দেশটির রাজধানী ওয়েলিংটনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ৪৪ বছর বয়সি এ রাজনীতিক। তাঁকে শপথবাক্য পাঠ করান নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল। এ দিন শপথ নিয়ে ক্রিস বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করব।
’ ক্রিসের সঙ্গে কারমেল সেপুলোনি ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। লেবার পার্টি থেকে হিপকিন্স ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন এবং ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পার্লামেন্টে আসার আগে তিনি দেশটির শিক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের কার্যালয়েও। গত সপ্তাহে হঠাৎ পদত্যাগ করার কথা জানান নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। তিনি বলেন, নিউজিল্যান্ডের বহু দুঃসময়ের সাক্ষী তিনি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, সন্ত্রাসী হামলা এবং মহামারি সামলাতে হয়েছে তাঁকে। এবার পরিবারের সঙ্গে থাকতে চান তিনি। শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, মহামারি-পরবর্তী অর্থনীতিকে চাঙা করাই তাঁর প্রথম এবং প্রধান কাজ। বুধবারই তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসার কথা।শপথ নিলেন নিউজিল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩, ১৫:০৬
আরও খবর
মানবাধিকার ইস্যুতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী: অসলোয় বিদেশি সাংবাদিককে কড়া জবাব ভারতের
ফুজাইরাহ-তে ড্রোন হামলা, আহত ৩ ভারতীয়: নিন্দা জানালেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
"সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না ভারত", পহেলগাম হামলার বর্ষপূর্তিতে হুঙ্কার প্রধানমন্ত্রী মোদির
তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ে মৃত্যু ৯ পর্যটকের; শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
"অসমের সিন্ডিকেট রাজা নিয়ে কিছু বলুন প্রধানমন্ত্রীজি": মোদিকে কটাক্ষ তৃণমূল সাংসদ সুস্মিতার
"অসমের সিন্ডিকেট রাজা নিয়ে কিছু বলুন প্রধানমন্ত্রীজি": মোদিকে কটাক্ষ তৃণমূল সাংসদ সুস্মিতার
নেপালের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী: শপথ নিলেন বালেন্দ্র শাহ
নেপালের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী: শপথ নিলেন বালেন্দ্র শাহ
প্রধানমন্ত্রীর বিদেশনীতিকে ‘রসিকতা’ হিসেবে দেখছে বিশ্ব, মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর
প্রধানমন্ত্রীর বিদেশনীতিকে ‘রসিকতা’ হিসেবে দেখছে বিশ্ব, মোদিকে আক্রমণ রাহুল গান্ধীর
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগী ভারত, রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী
পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে উদ্যোগী ভারত, রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী
রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, 'বাংলাকে অপমান' গর্জে উঠলেন মমতা
রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, 'বাংলাকে অপমান' গর্জে উঠলেন মমতা
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর