পুবের কলম, ওয়েবডেস্ক : তিনদিনের কর্মসূচি নিয়ে সাইপ্রাস ভ্রমণে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাইপ্রাসে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিদেশমন্ত্রী নাম না করেই সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সন্ত্রাসবাদের সাহায্যে ভারতকে আপসে বাধ্য করা যাবে না। সেই সঙ্গে সাইপ্রাসে প্রবাসী ভারতীয়দের একটি সভা থেকে শুধুই পাকিস্তান নয়, প্রতিবেশী দেশ চিনকেও কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনার পর এবার সাইপ্রাস সফর ভারতের বিদেশমন্ত্রীর।
আরও পড়ুন:

জয়শঙ্কর বলেন, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়।
চিন একপাক্ষিক ভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে বদলে দেওয়ার মতলব করছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিবর্তন করার কোনও পরিকল্পনাই ভারত সফল হতে দেবে না। সাইপ্রাসে ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রী আরও বলেছেন, ভারত সব প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারতের মতো অন্য কোনও দেশকে সন্ত্রাসবাদের জন্য এতটা ভুগতে হয়নি। তবুও সন্ত্রাসবাদের সাহায্যে ভারতকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করা যাবে না।আরও পড়ুন:
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সীমান্ত নিয়ে আমাদের অনেক সমস্যা, প্রতিবন্ধকতা রয়েছে। করোনার সময়ে সীমান্ত নিয়ে সমস্যা আরও বেড়েছে। আপনারা সকলেই জানেন চিনের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তা সত্ত্বেও আমরা কোনও ভাবেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিবর্তন আনার কোনও চেষ্টা বরদাস্ত করব না। অতএব বিদেশনীতির দিক থেকে, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমি আপনাদের কাছে কূটনীতির কঠোর অবস্থানের চিত্র তুলে ধরছি।
আরও পড়ুন:
ভারত সম্পর্কে তিনি বলেন, গোটা বিশ্বের ভারতের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের এমন একটি দেশ হিসাবে দেখা হয়, যে দেশ সমস্যার সমাধান করতে কূটনীতিতে বিশ্বাসী। পাশাপাশি আমাদের একটি শক্তিশালী অর্থনীতির দেশ ও একটি স্বাধীন দেশ হিসেবেও দেখা হয়।
আরও পড়ুন:
বিদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, সে সব ভারতীয় বিদেশে বসবাস করেন, যাঁরা বিদেশে বসবাসকারী ভারতীয়দের পরিবারের অংশ, তাঁদের সকলকে বলছি, মোদি সরকার আসার পর থেকে অনাবাসী ভারতীয়দের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশকে শক্তিশালী করতে বিদেশে বসবাসকারী ভারতীয়রাও যে গুরুত্বপূর্ণ অংশ, তা আমরা স্পষ্ট জানিয়েছি। স্বাধীনতার পর থেকে ভারতের অগ্রগতি এবং ধীরে ধীরে অর্থনীতি শক্তিশালী হয়ে উঠেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার তিনদিনের সফরে সাইপ্রাসের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী নিকোস ক্রিস্টোডুলিডসের সঙ্গে সাক্ষাৎ করেন। এক ট্যুইট বার্তায় জয়শঙ্কর বলেন, 'পুরনো বন্ধু, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে'।