পুবের কলম ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি শহর। বৃহস্পতিবার জেলা শাসকের দপ্তরের কাছে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র বচসা ও স্লোগানযুদ্ধ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন:
জানা গেছে, এদিন সাঁইথিয়া, দুবরাজপুর এবং ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। বিজেপি প্রার্থীরা মিছিল করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোচ্ছিলেন।
অন্যদিকে, দপ্তরের প্রবেশমুখের কাছে অবস্থিত তৃণমূল কংগ্রেস-এর জেলা কার্যালয়ের সামনে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা।আরও পড়ুন:
বিজেপির মিছিল তৃণমূল কার্যালয়ের কাছে পৌঁছতেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান তুললে পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেন বিজেপি কর্মীরা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষই একে অপরের দিকে তেড়ে যান।
আরও পড়ুন:
পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। আগে থেকেই মোতায়েন থাকা বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যারিকেড তৈরি করে দুই পক্ষকে আলাদা করে দেয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই প্রার্থীরা মনোনয়ন জমা দেন।