পুবের কলম প্রতিবেদক: ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম পূরণ শুরু হচ্ছে। ২ ডিসেম্বর বেলা ১১টা থেকে আবেদন করা যাবে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এবছর পরীক্ষার্থীদের ফর্ম পূরণ হবে অনলাইনেই।
আরও পড়ুন:
মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানানো হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট (www.wbbsedata.com) দেওয়া হয়েছে। সকল মাধ্যমিক পরিক্ষার্থীর তথ্য পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে স্কুলগুলোকে বড়সড় বদল নিয়ে আসা হয়েছে শিক্ষাক্ষেত্রে।
আরও পড়ুন:
এবার থেকে প্রতিটি স্কুলে পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই সকল তথ্য আপডেট করা যাবে। আপলোডে দেরি হলে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পর্ষদ। এর আগে এই কাজ পর্ষদের তরফে ক্যাম্প অফিস করা হত। সেখানে গিয়ে অনেকেই তথ্য জমা দিয়ে আসতে পারতেন। তবে এবার থেকে আর তা হবে না।
আরও পড়ুন: