পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আমাদের ছোট্ট পরিবার ভরে উঠেছে’ প্রথম বাবা হয়ে লিখলেন জশপ্রীত বুমরাহ। প্রথম সন্তানের বাবা হয়ে খুশির মুহূর্ত শেয়ার করেছেন ভারতীয় দলের কিক্রেটার বুমরাহ। সোমবার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন। নবজাতকের নাম রেখেছেন অঙ্গদ জশপ্রীত বুমরাহ।

সূর্যকুমার যাদব, চেতেশ্বর পূজারার মতো বেশ কয়েকজন ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

 

জানা যায়, এশিয়া কাপ খেলার জন্য বিদেশে ছিলেন বুমরাহ।

বাবা হওয়ার খবর পৌঁছতেই দেশে ফেরেন বুমরাহ। তবে ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই দলের সঙ্গে আবার যোগ দেবেন তিনি। এদিকে বাবা হওয়ার আনন্দেই ক’টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন ভারতীয় তারকা কিক্রেটার। সোমবার সকালেই সুখবর জানিয়ে সদ্যোজাত পুত্রের হাত ধরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তিনি। তাঁতে তিনি লেখেন, ‘আমাদের ছোট্ট পরিবারটা ভরে উঠেছে। আজ সকালে আমাদের সন্তান অঙ্গদ জশপ্রীত বুমরাহ জন্ম নিয়েছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি’।