পুবের কলম ওয়েবডেস্কঃ ভেঙে পড়ল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির একাংশ। শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।
আরও পড়ুন:
ভেঙে পড়েছে তিনশ বছরের প্রাচীন রাজবাড়ির সিংহদুয়ারের ডানদিক। তবে এখনও পর্যন্ত কোন হতাহতের কোন খবর নেই।
আরও পড়ুন:
রাজ পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় সশব্দে ভেঙে পড়ে এই রাজবাড়ির একাংশ। টানা বর্ষণে এই জীর্ণ ভবনটি দুর্বল হয়ে পড়ায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য কয়েকবছর আগেই এই রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করে পশ্চিমবঙ্গ সরকার। এরপর এই রাজবাড়ির সংস্কারের জন্য চারিদিকে লোহার ম্যারাপ বাঁধা হয়।
তবে সংস্কারের কাজ আর কিছুই এগোয়নি। রাজ্য পর্যটনের অন্যতম গন্তব্য এই মহিষাদল রাজবাড়ি। হয়েছে বেশ কিছু চলচ্চিত্রের শুটিং। এহেন সুপ্রাচীন এই ভবনের এহেন পরিনতিতে মর্মাহত সাধারণ মানুষ।