পুবের কলম ওয়েবডেস্ক :  পুত্র সন্তানের লোভ । ২১ শতকে থেকেও কুসংস্কার মুক্ত হতে পারেনি সমাজ । এখনও পুত্র সন্তানের লোভে নানান রকমের কুসংস্কারে জড়িয়ে পরে বহু মানুষ । পুত্রসন্তানের আশায় ভণ্ড বাবার নির্দেশে এক সন্তান সম্ভাবা মহিলার কপালে পেরেক ঢোকানো হলো । এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটে পাকিস্তানের পেশোয়ার শহরে ।

মেয়েটি এর আগে তিনটি কন্যাসন্তানের জন্ম দেওয়ায় , পুত্র সন্তানের আশায় শরণাপন্ন হয়েছিল সেই ভন্ড বাবার কাছে । মেয়েটি বেঁচে গেলেও গুরুতর ভাবে আহত হয়েছে বলে জানা যায় । অত্যাধিক যন্ত্রণায় ফেটে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই অন্তঃসত্ত্বা মহিলাকে । পুলিশকে খবর দিলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে উঠে আসে ।

পুত্র সন্তানের লোভে " ভণ্ড " বাবার নির্দেশে একি করল মা !<div class=
" width="368" height="276" /> প্রতীকী ছবি