০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পিএসসির চেয়ারম্যান নিয়োগ মামলার দ্রুত শুনানির আবেদন

পারিজাত মোল্লা: ইতিমধ্যেই পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এই মামলার দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ। তাঁর দাবি, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন।যার জেরে পাবলিক সার্ভিস সংক্রান্ত একাধিক পরীক্ষার ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না। আটকে রয়েছে বিভিন্ন জুডিশিয়াল সার্ভিসেস এবং ডব্লিউবিসিএস-এর মত পরীক্ষার ইন্টারভিউও’।

আরও পড়ুন: বন্দেমাতরম বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা

এই পরিপ্রেক্ষিতেই মামলাকারী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘পিএসসিতে ৬ থেকে ৭ জন সদস্য থাকার কথা। কিন্তু বর্তমানে সেখানে রয়েছেন মাত্র ২ জন’। এতে কাজের বড়সড় ব্যাঘাত ঘটছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ , ‘দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ। যে কারণে ডব্লিউবিসিএস থেকে শুরু করে রাজ্য জুডিশিয়াল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে’। বিষয়টি শোনার পরই মামলার দ্রুত শুনানির আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: দীর্ঘকালীন সম্পর্কে বিচ্ছেদ মানেই ধর্ষণ নয়: পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, দায়িত্বে বিচারপতি সুজয় পাল
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিএসসির চেয়ারম্যান নিয়োগ মামলার দ্রুত শুনানির আবেদন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, বুধবার