আইভি আদক, হাওড়া: হাওড়া পুর এলাকায় বাংলার বাড়ী প্রকল্পে ৪০ জন উপভোক্তার হাতে বাড়ী তৈরী সংক্রান্ত আদেশনামা তুলে দেওয়া হলো। বৃহস্পতিবার সকালে হাওড়ার শরৎ সদন ২ নং হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ওয়ার্ক অর্ডারের নথিপত্র প্রদান করেন পুরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। বাংলার বাড়ী প্রকল্পে কাজ শুরুর ওয়ার্ক অর্ডার পেলেন ৪০ জন উপভোক্তা

উপস্থিত ছিলেন পুরনিগমের ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী, দেবাংশু দাস সহ বাপী মান্না, মনজিৎ রাফেল, দিলীপ ঘোষ প্রমুখ সদস্যরা। হাজির ছিলেন এই প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তারাও। বাংলার বাড়ী প্রকল্পে সবার জন্য বাড়ী প্রকল্পে এখনও পর্যন্ত হাওড়া শহরে ৪৪টি বাড়ী সম্পূর্ণ করা হয়েছে এবং ৭৫টি বাড়ীর কাজ চলছে।