পুবের কলম,ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই এই রিপোর্ট প্রকাশ্যে আনা হতে পারে। গত ২৬ জুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন:
এর আগে, ১৬ জুন ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয় ‘ককপিট ভয়েস রেকর্ডার’। ওই যন্ত্রে পাইলটদের কথোপকথন, ককপিটের বিভিন্ন শব্দ এবং রেডিও ট্রান্সমিশনের রেকর্ড থাকে, যা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
আরও পড়ুন:
বিশেষজ্ঞরা মনে করছেন, এই রিপোর্টের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এবং ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা সম্ভব হবে।