পুবের কলম, ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠছে নেপাল। ফলে প্রভাব পড়ছে দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে। কম্পনের মাত্রা পূর্ব দিকে হলে কলকাতাও ভূমিকম্প প্রবণ অঞ্চলের তালিকায় পড়বে। অধিক নগরায়ন ফলে ওইসব অঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে মত ভূ-বিজ্ঞানীদের।
কলকাতার মত শহর এই তালিকায় থাকলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই বেশি হতে পারে বলে ধারণা।আরও পড়ুন:
নেপালের ভূমিকম্পের উপকেন্দ্র কলকাতা থেকে ৯৫০ কিমি দূরে মাটির ১০ কিমি গভীরে ছিল। ভূবিজ্ঞানীদের মতে কলকাতার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প হলে সমস্যা হতে পারে রাজারহাট, নিউটাউন ও সল্টলেক। এই এলাকাগুলিতে জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে বহুতল। ভূমিকম্পে সমস্যা হতে পারে বহুতল অধ্যুষিত অঞ্চলে।