পুবের কলম ওয়েবডেস্কঃ আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তের পরিকল্পনা নেই ইসরাইলের সামরিক বাহিনীর। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।ইসরাইলের সংবাদপত্র হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করছে, ইসরাইলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো একটি তদন্ত হলে ইসরাইলের সমাজের ভেতরে তা বিরোধিতা তৈরি করবে।ইসরাইলের আরেকটি সংবাদপত্র জেরুসালেম পোস্টও এমন খবরের সত্যতা নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সি শিরীন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা জানান, ইসরাইলের এক সেনা মাথায় গুলি করলে শিরীন প্রাণ হারান। এই হত্যাকাণ্ড নিয়ে ইসরাইল তদন্ত করবে না শোনার পর শিরীনের পরিবার এর প্রতিক্রিয়ায় বলেছে, ইসরাইলি সেনাবাহিনীর শিরীন হত্যাকাণ্ড তদন্ত না করার খবর তাদের অবাক করেনি।
আরও পড়ুন:
শিরীনের পরিবার বিবৃতি দিয়ে আল-জাজিরাকে এর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘ইসরাইলের দিক থেকে এমন খবর প্রত্যাশিত। এজন্যই আমরা চাইনি শিরীন হত্যাকাণ্ড তদন্তের অংশ হোক ইসরাইল। আমরা চাই এর জন্য যারা দায়ী, তাদের জবাবদিহি ও বিচারের আওতায় আনা হোক।’ দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল-জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে না ইসরাইল।
দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম-সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে।আরও পড়ুন:
ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, ইসরাইলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে, এক্ষেত্রে ইসরাইলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনও তদন্ত করা হলে ইসরাইলের সমাজের ভেতরে বিরোধিতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।দেশটির আরেকটি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টও একটি প্রতিবেদনে এ ধরনের তথ্য জানিয়ছে।উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলের সেনারা। এ সময় ঘটনাস্থলেই ছিলেন ৫১ বছর বয়সি শিরীন আবু আকলেহ। সংবাদ সংগ্রহের কাজ করার সময় হঠাৎ মাথায় গুলি লেগে নিহত হন তিনি।