পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার অর্থাৎ আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের সূত্রে খবর, রাতে বহরমপুরে পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউসে রাত্রিবাস করবেন।
আরও পড়ুন:
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ধুলিয়ান রওনা হবেন।
সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা এবং শিলান্যাসের কথা।আরও পড়ুন:
সাম্প্রতিক ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছে সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানমালিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণও তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।