পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে এমবিবিএস ডিগ্রি বিষয়ক মামলা। এমবিবিএস কোর্সের ভর্তিতেও অনিয়মের অভিযোগ। এ ব্যাপারে তথ্য চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে এমবিবিএস কোর্সে ভর্তির অভিযোগে মামলা দাখিল হয়েছে।
আরও পড়ুন:
তফশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তফশিলি জাতির পড়ুয়া ভর্তির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের নাম-ঠিকানা দিয়ে বিস্তারিত তথ্য তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, আরজি কর মেডিক্যালের তথ্য তলব করেছে আদালত। বিতর্কিত পড়ুয়াদের মামলায় পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ।
জাতিগত শংসাপত্র তলব করা হয়েছে।আরও পড়ুন:
'শংসাপত্র ভুয়ো হলে, সরকারি কলেজে ভর্তি বাতিল করে শূন্যপদ তৈরি হবে' বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা হাইকোর্টের বিচারপতির তলবে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশনকে। আগামী ৩ অক্টোবর ফের হাইকোর্টে মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের কাছে ছাত্র-ছাত্রীদের জাতি-শংসাপত্র নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 'মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের জাতির শংসাপত্র মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের হলফনামা আকারে জমা দিতে হবে'।