পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ১৬ এপ্রিল কর্নাটকের মুখ্যমন্ত্রীকে লেখেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। চিঠিতে রোহিতা ভেমুলা নামে একটি আইন প্রণয়নের কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শিক্ষা ব্যবস্থায় বর্ণ বৈষম্য দূর্ করতে এই আইন প্রণয়ন করা দরকার বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন:
কর্নাটকের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস নেতা গান্ধি বি আর আম্বেদকর তাঁর জীবদ্দশায় যে বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন তা তুলে ধরেছেন। চিঠিতে বি আর আম্বেদকরের একটি ঘটনার উল্লেখ করেছেন তিনি।
বি আর আম্বেদকরের কথা উদ্ধৃত করে গান্ধি লিখেছেন, "আমাদের সঙ্গে প্রচুর খাবার ছিল। আমাদের ভিতরে ক্ষুধা ছিল। এই সব কিছুর সঙ্গে আমাদের চলতে হত। রাতে না খেয়ে ঘুমতে হত। কারণ আমরা জল পাচ্ছিলাম না। আমরা অস্পৃশ্য ছিলাম তাই আমরা জল পাচ্ছিলাম না।"আরও পড়ুন:
আরও পড়ুন:
গান্ধি চিঠিতে আরও লিখেছেন, "আমি জানতাম আমি একজন অস্পৃশ্য। অস্পৃশ্যরা অ্পমান এবং বৈষম্যের শিকার হত। আমি জানতাম যে স্কুলে আমি সহপাঠীদের সঙ্গে একসঙ্গে বসতে পারব না। আমাকে একা একা কোণে বসতে হবে।" আম্বেদকর যা ভোগ করেছেন তা লজ্জাজনক এবং ভারতের কোনও শিশুর তা সহ্য করা উচিত নয় বলে রাহুল চিঠিতে লিখেছেন।
আরও পড়ুন:
আজও আমাদের শিক্ষা ব্যবস্থায় দলিত, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের লক্ষ লক্ষ পডুয়াকে বৈষম্যের মুখোমুখি হতে হচ্ছে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
রোহিত ভেমুলা, পায়েল তাড়ভি এবং দর্শন সোলাঙ্কির মতো মেধাবী তরুণদের হত্যা গ্রহণযোগ্য নয় বলেও জানান গান্ধি। বৈষম্য দৃঢ় হাতে দমন করা দরকার বলে জানিয়েছেন তিনি।আরও পড়ুন:
২০১৬ সালে জাতিগত বৈষম্যের কারণে রোহিত ভেমুলা নামে এক দলিত ছাত্র আত্মহত্যা করেন। এক্স হ্যান্ডলে চিঠিটি শেয়ার করে গান্ধী লেখেন, “সম্প্রতি, আমি সংসদে দলিত, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে দেখা করেছি। কথোপকথনের সময়, তাঁরা আমাকে বলেছিলেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে তাদের বর্ণগত বৈষম্যের মুখোমুখি হতে হয়।” গান্ধি বলেন, আম্বেদকর দেখিয়েছিলেন শিক্ষাই একমাত্র উপায় যার মাধ্যমে বঞ্চিতদের ক্ষমতায়ণ করা যাবে। তার জন্য দরকার প্রথমে বর্ণ প্রথা ভাঙা। তবে কয়েক দশক পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় লক্ষ লক্ষ পড়ুয়া বর্ণ বৈষম্যের শিকার হচ্ছেন যা লজ্জার। এই প্রথা অবসান ঘটাতে আইনের প্রয়োজন রয়েছে বলে জানা কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
আরও পড়ুন: