পুবের কলম ওয়েবডেস্কঃ   ১২২ বছর পর এবারে পার হয়েছে উষ্ণতম মার্চ।এপ্রিলও কোনও অংশে কম ছিল না।চৈত্র মাস থেকে তাপে পুড়েছে দেশের বেশির ভাগ জায়গা। তীব্র দাবদাহে নাজেহাল হয়ে পড়েছিল  বঙ্গবাসীও।কালবৈশাখী ও অশনির জেরে বিগত  কয়েক দিন দফায় দফায় বৃষ্টি হয় বাংলা সহ নানা জেলায়।

তার জেরে তাপমাত্রার পারদ স্বাভাবিকের  চেয়ে অনেকটাই কমে গেছে।তবে শনিবার সারাদিন  গুমোট গরমের পর হঠাৎ বৃষ্টিতে অনেকটা স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী।

সময়ের আগেই বর্ষা ! স্বস্তির খবর দিল হাওয়া অফিস প্রতীকী ছবি

তবে গরমের দাপটে আর হাঁসফাঁশ করতে হবে না দেশবাসীকে। এবার সময়ের আগেই শুরু হবে বর্ষা, এমনটাই স্বস্তির খবর  দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণীরাজ্যে   ২০১৩ এবং ২০২০ সালে বর্ষা পা দিয়েছে একেবারে ঠিক সময়ে।২০১৮ এবং ২০১৭ সালে কেরলে বর্ষা ঢুকেছিল ২৯ এবং ৩০শে মে।তবে ২০১০ সালের পর থেকে অন্যান্য বছরগুলির বর্ষা ঢুকতে দেরি করেছিল দক্ষিণীরাজ্যে। কিন্তু এ বছর  তীব্র গরমের মধ্যেই, প্রাক বর্ষার পূর্বাভাষ দিচ্ছে হাওয়া অফিস।

সময়ের আগেই বর্ষা !<div class=
স্বস্তির খবর দিল হাওয়া অফিস" width="316" height="237" /> প্রতীকী ছবি