পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেন রাশিয়া সঙ্কট নিয়ে গোটা বিশ্বে এখন টান টান উত্তেজনা । ইউরোপের বহু দেশ রয়েছে উচ্চ সতর্কতায় । ইউক্রনের রুশপন্থী অঞ্চলগুলিতে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে । এহেন পরিস্থিতিতে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মস্কো । ফলে যেকোনও মুহূর্তে পুরোদমে যুদ্ধ বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা । ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়নের মধ্য দিয়ে সঙ্কটের সূচনা হলেও দিন দিন তা বেড়েই চলেছে ।
রাশিয়াকে ঠেকাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটো পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি জোরদার করেছে । দফায় দফায় কূটনৈতিক বৈঠক হলেও মেলেনি সমাধান । তাই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধাবস্থা আগামীতে কোন দিকে মোড় নেবে তা বলা বেশ কঠিন । শনিবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে বেশ কিছু ছবি প্রকাশ করা হয় । দেখা যায় ক্রেমলিনের একটি কক্ষে রুশ প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বসে আছেন । সামনের একাধিক স্ক্রিনে হাইপারসনিক ত্রুজ ও পরমাণু বোমবাহি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিয়ো দেখছেন তারা । ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে - পরীক্ষামূলকভাবে ছোড়া ক্ষেপণাস্ত্রের সব কটিই লক্ষ্যে আঘাত হেনেছে । ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাইরেও টিইউ৯৫ বোমারু বিমান ও সাবমেরিন নিয়ে মহড়া চালানো হয়েছে । তবে এটিকে রুটিন মহড়া দাবি করছে মস্কো । রাশিয়ার সরকার জানিয়েছে যুদ্ধ করার জন্য মিসাইল পরীক্ষা করা হয়নি । রুশ সশস্ত্র বাহিনীর প্রায় সব শাখায় এমন মহড়া চালানো হয়েছে । এর মধ্যে রয়েছে রাশিয়ার কৌশলগত রকেট ফোর্স থেকে শুরু করে উত্তরাঞ্চলীয় ও কৃষ্ণসাগরের মোতায়েন করা সামরিক বহরও । এ বহরে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রয়েছে । রাশিয়া যুদ্ধের কথা নাকচ করলেও আমেরিকার দাবি ইউক্রেনে হামলা চালাতে মনস্থির করে ফেলেছে মস্কো । কারণ ইউক্রেন সীমানায় সেনা সংখ্যা দ্বিগুণ করেছে রাশিয়া । এদিকে পূর্ব ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ইউক্রেনের দুই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ । চলতি সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয় । এতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শঙ্কা জোরদার হয়েছে । ইউক্রেনের সামরিক বাহিনী তাদের বলেছে শনিবার বিচ্ছিন্নতাবাদীরা ৭০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে ।পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার !
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৫
আরও খবর
Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
Indian National in Russian Army: রুশ সেনায় যোগ দেবেন না, ভারতীয়দের সতর্ক করল কেন্দ্রীয় সরকার
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আমেরিকার ট্যারিফে ক্ষুব্ধ রাশিয়া, ভারতীয় রপ্তানির জন্য মস্কোর বাজার খোলার আশ্বাস
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%
রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি
রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনী তথ্য চুরির অভিযোগ তুললেন ট্রাম্প, আমেরিকা সফরে যাচ্ছেন শি জিনপিং
আমতলায় অভিষেকের কার্যালয়ে 'বুলডোজার অ্যাকশন', বেআইনি নির্মাণের অভিযোগে কড়া পদক্ষেপ প্রশাসনের