পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৪ সালের সম্ভল হিংসার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের স্বস্তি মিলবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল ইলাহাবাদ হাইকোর্টে। মঙ্গলবার ওই হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিজের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশের বিরোধিতা করে পিটিশন দাখিল করেছিলেন সম্ভলের তৎকালীন সার্কেল অফিসার অনুজ চৌধুরী। তবে এদিন আদালত মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, নিম্ন আদালত সম্ভল হিংসার পরিপ্রেক্ষিতে অনুজ চৌধুরীসহ একাধিক পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল। পুলিশ ও রাজ্য প্রশাসন উভয় পক্ষই এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে।