পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানিদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ইরানের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তাই দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান বুধবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চলতি মাসের গোড়ার দিকে ইরান সফরে আসেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান।
১২ দিনের লম্বা সফরে তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবগুলো খতিয়ে দেখেন। সফরের শেষ পর্যায়ে নিজের প্রতিবেদন তুলে ধরে আমেরিকার প্রতি এ আহ্বান জানান। বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ ইরানকে বাগে আনতে না পেরে পশ্চিমা দেশগুলো গত শতাধীর শেষ থেকে ইরানের ওপর লাগাতার নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে শত শত নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে চাপে রাখার নীতি গ্রহণ করা হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়। বিভিন্ন অজুহাতে দেশটির প্রায় সব খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে দেশটির সরকারের চেয়ে বেশি বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে খাদ্য, চিকিৎসা, শিক্ষা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি ইরানের সকল খাতের ওপর থেকে বিশেষ করে খাদ্য, পানি, ওষুধ ও স্বাস্থ্যখাতের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। অ্যালেনা দোহান বলেন, ‘আমি নিষেধাজ্ঞা প্রদানকারী রাষ্ট্রগুলোকে, বিশেষ করে আমেরিকাকে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। কারণ এসব একতরফা নিষেধাজ্ঞা ইরানের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। মানবাধিকার মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।’ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবাধিকারের চরম লঙ্ঘন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মে ২০২২, ১৫:৪২
আরও খবর
হরমুজ অবরোধ করল আমেরিকা, ঘোষণা করলেন ট্রাম্প
ইসলামাবাদে মুখোমুখি ইরান ও আমেরিকা: শান্তি আলোচনার মধ্যস্থতায় পাকিস্তান
ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান খাদেমি নিহত, সংঘর্ষে নতুন মাত্রা
ইরানে নিখোঁজ মার্কিন পাইলটকে ঘিরে উত্তেজনা, শুরু হয়েছে তুমুল যুদ্ধ
নিয়ম ভাঙলেই গ্রেফতার! রাজ্যজুড়ে বেআইনি জমায়েতে কড়া নিষেধাজ্ঞা কমিশনের
নিয়ম ভাঙলেই গ্রেফতার! রাজ্যজুড়ে বেআইনি জমায়েতে কড়া নিষেধাজ্ঞা কমিশনের
ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি
ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি
আমেরিকার যুদ্ধ বিরতির চুক্তি প্রত্যাখ্যান, 'প্রত্যাঘাত'-এর হুঁশিয়ারি তেহরানের: রিপোর্ট আন্তর্জাতিক মিডিয়ার
আমেরিকার যুদ্ধ বিরতির চুক্তি প্রত্যাখ্যান, 'প্রত্যাঘাত'-এর হুঁশিয়ারি তেহরানের: রিপোর্ট আন্তর্জাতিক মিডিয়ার
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহুর স্বীকারোক্তি: “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা”
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত ৫৮
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
বোমাতঙ্কে কাঁপছে চণ্ডীগড়: স্কুল ও সরকারি অফিসে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল-বাবুলরা, তৃণমূলের কতজন?
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
“আমার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না”, উৎকণ্ঠা কাটিয়ে শ্যামপুকুরে মনোনয়ন জমা দিলেন শশী পাঁজা
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল