পুবের কলম ওয়েবডেস্কঃ ম্যালেরিয়া আক্রান্ত হয়ে এই মুহূর্তে দিল্লি এইমসে চিকিৎসা চলছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তাঁকে দেখতে মঙ্গলবার রাতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খোঁজ নেন শারিরীক অবস্থার। টুইট করে এই কথা জানিয়েছেনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
পুজোর সময় উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল, সেখান থেকেই সোজা দিল্লি উড়ে যান। এরপর গত শুক্রবার জ্বর আসে তাঁর, দিল্লির বঙ্গভবনেই তিনি চিকিৎসাধীন ছিলেন, তবে জ্বর না কমায় সোমবার তাঁকে এইমসে ভর্তি করা হয়। রাজ্যপালের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। মেডিকেল বোর্ড গঠন করে চলেছে চিকিৎসা।