পুবের কলম প্রতিবেদক: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার প্রত্যেকটি স্টলেই ছিল ক্রেতা ও দর্শকদের ভিড়, ভিড় ছিল বইপ্রেমীদেরও। এই বইমেলায় যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ-সহ বেশকিছু প্রতিষ্ঠানের বুকস্টল ছিল, ছিল ইসলাম সম্পর্কিত বইয়েরও স্টল। এর মধ্যে সুফিয়া প্রকাশনী আলাদা করে সকলেরই নজর কেড়েছিল।
আরও পড়ুন:
সুফিয়া প্রকাশনীর বইগুলি মূলত প্রখ্যাত ইসলামী পণ্ডিত মরহুম অধ্যাপক হাফেয শাইখ আইনুল বারী সাহেব রচিত।
তাঁর পুত্ররা এখন বইগুলি প্রকাশের দায়িত্ব নিয়েছেন। এর প্রকাশনীর মধ্যে রয়েছে হাফেজ আইনুল বারী সাহেবের তরজমাকৃত তফসীর-সহ রয়েছে প্রচুর বই। যেমন, আল্লাহর নবী সা.-এর জীবনী, তাঁর নির্বাচিত হাদিস সংকলন এবং আরও মূল্যবান পুস্তক।আরও পড়ুন:
কলকাতা বইমেলার শেষদিনে সুফিয়া প্রকাশনী আনুষ্ঠানিকভাবে একটি ইসলামী বইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করল।
বইটি হচ্ছে নামায শিক্ষার। নাম ‘আইনী তুফহা সলাতে মুস্তফা’। ৫০ বছর ধরে এই নামায শিক্ষার বইটি অনুসরণ করে বাংলা ও অসমে বহু মুসলিম নামায শিখেছেন। কিংবা পুস্তকটি তাঁদের নামায শিখতে সহায়ক হয়েছে। কলকাতা বইমেলার সুফিয়া প্রকাশনী স্টলে নাময শিক্ষাটির ৫০ বছর পূর্তি সংস্করণ উদ্বোধন করেন পুবের কলম পত্রিকার সম্পাদক ও প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। তিনি হাফেজ আইনুল বারী সাহেবের স্মৃতি স্মরণ করে বলেন, বিভাগ পরবর্তী পশ্চিমবাংলা ও অসমে আইনুল বারী সাহেব ইসলাম অনুসরণ ও ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইনশাল্লাহ ইতিহাসে তা লেখা থাকবে। তাঁর পুত্রগণ ও ইমদাদুল যেভাবে তাঁর উত্তরাধিকার বহন করে নিয়ে চলেছেন, তা সত্যি প্রশংসনীয়।আরও পড়ুন:
৫০ বছর সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক আহমদ হাসান ইমরান, খায়রুল বারী, হাফেজ নাসরুল বারী, ইমদাদুল হক প্রমুখ। এছাড়া ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস জনাব নজরুল ইসলাম।
আরও পড়ুন: