পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সীমান্তবর্তী এলাকার আর্থ সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া কিশোরীদের জন্য বিশেষ শিক্ষা স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের বেনা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই শিবিরে এলাকার ১০ থেকে ১৮ বছর বয়সের স্কুল পড়ুয়া মেয়েরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ছাড়াও আইসিডিএস কেন্দ্রের কর্মীরা।
আরও পড়ুন:
বলাবাহুল্য , সীমান্তবর্তী এই এলাকার মেয়েরা পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে শিক্ষা থেকে দূরে সরে যায়।
অল্প বয়সে বিয়ে হওয়া কিংবা রোজগারের টানে পরিবারের সঙ্গে ভিন রাজ্যে পাড়ি দেওয়ায় লেখাপড়ায় ইতি হয়ে যায়। অনেক সময় এইসব কিশোরী মেয়েরা পাচার চক্রের ফাঁদে পা দিয়ে অন্ধকার জগতে হারিয়ে যায়। কেউ কেউ বা মোটা অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায় নিষিদ্ধ পল্লীতে।আরও পড়ুন:
পিছিয়ে পড়া এইসব মেয়েদের সমাজের মূল স্রোতে এনে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সারা বছর ধরে সচেতনামূলক কাজ করে চলেছে নর্থ ২৪ পরগনা সাম্য শ্রবজীবী সমিতি।
তারই অঙ্গ হিসেবে এদিন এই বিশেষ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সম্পাদক এবং শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক। তিনি বয়সন্ধিকালের মেয়েদের বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক সমস্যা, ডেঙ্গুসহ বিভিন্ন জলবাহিত রোগ এবং এলাকার পরিবেশকে আরো কিভাবে স্বাস্থ্যসম্মত রাখা যায় সে বিষয়ে আলোচনা করেন।আরও পড়ুন:

পাশাপাশি শিক্ষার অধিকার আইন বলে মেয়েদের শিক্ষার সব রকম নিশ্চয়তা ও সুবিধা যেমন সরকারিভাবে প্রদান করা হয়ে থাকে তেমনি সামাজিক চেতনা বাড়াতে সমাজের প্রত্যেকটি শিক্ষিত মানুষকে এগিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন। এদিন ১০ থেকে ১৮ বছর পর্যন্ত মেয়েদের শিক্ষাকে সুনিশ্চিত করতে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন সংগঠনের অন্যতম কর্মকর্তা সমাজকর্মী শেখ ইরান।
আরও পড়ুন:
পাশাপাশি ক্যারিয়ার কাউন্সিলিং নিয়েও আলোচনা হয় এদিনের শিবিরে। নারী পাচার এবং নাবালিকা বিবাহ আটকাতে নর্থ ২৪ পরগনা সাম্য শ্রমজীবী সমিতি বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও আইসিডিএস কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকাদের নিয়ে কাজ করে চলেছে বলে জানান নর্থ ২৪পরগনা সাম্য শ্রমজীবী সমিতির পরিচালক মনিকা সরকার ৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী বিথীকা মোস্তফা শহীদ সরদার এবং গোবিন্দলাল গাইন প্রমুখ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ইতিমধ্যে বিনা ব্যয়ে বাংলাসহ ইংরেজি কোচিং এর বিশেষ উদ্যোগও নিয়েছে নর্থ ২৪ পরগনা সাম্য শ্রমজীবী সমিতি। মনিকা সরকার জানান, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হলে অবশ্যই তাকে দক্ষতা অর্জন করতে হবে।আর তার জন্য দরকার পরিপূর্ণ শিক্ষা ৷
আরও পড়ুন:
শুধু বাংলা ভাষা জানলেই হবে না, চলার পথে বিভিন্ন সমস্যার সমাধান করতে হলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা খুবই জরুরী ৷ ইংরেজি সমস্যা দূরীকরণের লক্ষ্য নিয়ে স্বরূপনগর, বাদুড়িয়া ব্লকের বিশেষভাবে চিহ্নিত করে পাঁচটি এলাকায় প্রতিটি সেন্টারে বিভিন্নভাবে পিছিয়ে পড়া ৩৫ জন কিশোরীকে চিহ্নিত করে বাংলা সহ বিশেষভাবে ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ৷পাঁচজন দক্ষ শিক্ষককে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আইসিডিএস প্রজেক্ট এর সিডিপিও , স্বরূপনগর থানা ও বাদুড়িয়া থানা, শহিদ তিতুমীর মিশন, সীমান্তের ১৫৩ ব্যাটেলিয়ানের আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা এই কর্ম সূচিকে সফল করে তুলতে পাাশে দাঁড়িয়েছে ৷ বর্তমান সময়ের প্রেক্ষিতে নর্থ ২৪ পরগণা সাম্য শ্রমজীবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার নাগরিক সমাজ।