০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

পুবের কলম ওয়েবডেস্ক: নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ফল প্রকাশের জন্য সুপ্রিম কোর্টের ছাড়পত্র চাইল স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। এই তথ্য সুপ্রিম কোর্টে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

দেশের শীর্ষ আদালত বুধবার জানিয়ে দিয়েছে, আগের প্যানেলের অযোগ্যদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, কারা মেধা তালিকায় স্থান পাচ্ছেন, তাঁদের নাম প্রকাশ করতে হবে। এ ছাড়া আগের প্যানেলের অযোগ্যদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশেই শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নেয় এসএসসি। ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে? এ দিন জানতে চায় সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই মেধা তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার