পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের প্রয়াণের পর, তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুনেত্রা পওয়ার। শোকাতুর মহারাষ্ট্রের প্রশাসনিক ভার গ্রহণ করলেন সুনেত্রা পওয়ার। শনিবার রাজভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শপথ গ্রহণের পর তাঁকে আবগারি, ক্রীড়া ও যুব কল্যাণ এবং সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সুনেত্রা পওয়ার শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, "মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় সুনেত্রা পওয়ারজিকে আমার অনেক শুভেচ্ছা। আমি আত্মবিশ্বাসী যে তিনি রাজ্যের মানুষের কল্যাণে নিরলস কাজ করবেন এবং প্রয়াত অজিতদাদা পওয়ারের স্বপ্নপূরণ করবেন।"