পুবের কলম, ওয়েবডেস্ক: পুবের কলম, ওয়েবডেস্ক: ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ২,৮৬৯টি ওয়ার্ডের মধ্যে ১,৪২৫টি দখল করেছে পদ্ম শিবির। উদ্ধব ঠাকরের পরিবারের প্রায় তিন দশকের দাপট শেষ করে ব্রিহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বি এম সি) নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিজেপি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুনে কর্পোরেশনে পওয়ার গোষ্ঠীর ঘরেও ধাক্কা দিয়েছে বিজেপি। সেখানে দলটি পেয়েছে ১১৯টি আসন।
দ্বিতীয় স্থানে রয়েছে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি— ২৭ আসন নিয়ে। তাদের জোটসঙ্গী এনসিপি (এসপি) পেয়েছে তিনটি এবং কংগ্রেস ১৫টি আসন। ১৫১ সদস্যের নাগপুর কর্পোরেশনে বিজেপির একচ্ছত্র দাপট— ১০২টি আসন পেয়েছে তারা, আর কংগ্রেসের ঝুলিতে গেছে মাত্র ৩৪টি।আরও পড়ুন:
নাসিকেও একই ছবি।
সেখানে বিজেপির দখলে গেছে ৭২টি আসন। শিবসেনা পেয়েছে ২৬টি, শিবসেনা (ইউবিটি) ১৫টি, কংগ্রেস তিনটি এবং এনসিপি চারটি।আরও পড়ুন:
ছত্রপতি সাম্ভাজীনগরেও (পুরনো অরঙ্গাবাদ) বিজেপির জয়যাত্রা অব্যাহত। দলটি সেখানে পেয়েছে ৫৭টি আসন, শিবসেনা ১৩টি এবং কংগ্রেস মাত্র একটি। অন্যদিকে নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যান্য দল— বিশেষত এআইএমআইএম— পেয়েছে মোট ৩৩টি আসন।
আরও পড়ুন:
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৮৬৯টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৪২৫, শিবসেনা ৩৯৯, কংগ্রেস ৩২৪, এনসিপি ১৬৭, শিবসেনা (ইউবিটি) ১৫৫, এনসিপি (এসপি) ৩৬, মনস ১৩, বিএসপি ছয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যান্য দল ১২৯, স্বীকৃতিহীন দল ১৯৬ এবং ১৯ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
আরও পড়ুন:
এবারের নির্বাচন অনুষ্ঠিত হয় নিম্নলিখিত কর্পোরেশনগুলোতে: মুম্বাই, ছত্রপতি সাম্ভাজীনগর, নবি মুম্বাই, ভাসাই–বিরার, কল্যাণ–ডোম্বিভলি, কোল্হাপুর, নাগপুর, সোলাপুর, অমরাবতী, আকোলা, নাসিক, পিম্প্রি–চিঞ্চওয়াড়, পুনে, উল্লাসনগর, ঠাণে, চন্দ্রপুর, পরভনি, মিরা–ভায়ান্দর, নানদেড–ওয়াঘালা, পানভেল, ভিওয়ান্ডি–নিজামপুর, লাতুর, মালেগাঁও, সাংলি–মিরাজ–কুপওয়াড়, জলগাঁও, অহিল্যানগর, ধুলে, জলনা এবং ইচালকরঞ্জি।