০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্র পুর নির্বাচন: ‘কালি’ ইস্যুতে ‘ভোট চুরি’র অভিযোগ তুললেন রাহুল, কমিশনকে তোপ কংগ্রেসের

পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পুর নির্বাচনে ‘মোচনীয় কালি’ (মুছে ফেলা যায় এমন কালি) ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার তিনি দাবি করেন, এই ঘটনার ফলে গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আস্থা “ভেঙে পড়েছে”।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে রাহুল গান্ধী এই ঘটনাকে ‘ভোট চুরি’ এবং ‘দেশবিরোধী কাজ’ বলে আখ্যা দেন। একইসঙ্গে নাগরিকদের বিভ্রান্ত করার জন্য তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘গ্যাসলাইটিং’ বা মানসিক প্রতারণার অভিযোগও তোলেন।

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ প্রতিবাদই এখন অপরাধ’—মোদী সরকারকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

এর আগে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এই একই অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তিনি রাজ্য নির্বাচন কমিশনার দিনেশ ওয়াঘমারে-র বিরুদ্ধে ক্ষমতাসীন বিজেপি জোটের পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন এবং তাকে বরখাস্ত করার দাবি জানান।

আরও পড়ুন: আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

অন্যদিকে, পুর নির্বাচনে ব্যবহৃত কালি মুছে ফেলা সম্ভব—এমন অভিযোগ সামনে আসার পর বৃহস্পতিবারই তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশন (SEC)। তবে এই ইস্যু নিয়ে যারা “বিভ্রান্তি ছড়াচ্ছে”, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। পাল্টা প্রতিক্রিয়ায় রাজ্য নির্বাচন কমিশনার দিনেশ ওয়াঘমারে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। তবে অ্যাসিটোন বা নেইল পলিশ রিমুভার দিয়ে এই কালি তুলে ফেলা সম্ভব—এমন দাবিকে তিনি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: আপত্তিকর মন্তব্যের মানহানি মামলা: সুলতানপুর আদালতে হাজিরা দিলেন রাহুল গান্ধী

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্র পুর নির্বাচন: ‘কালি’ ইস্যুতে ‘ভোট চুরি’র অভিযোগ তুললেন রাহুল, কমিশনকে তোপ কংগ্রেসের

আপডেট : ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার