০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট , সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান

পুবের কলম ওয়েবডেস্ক: পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট। সোমবার সকাল ১০.৩০ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়এের উপস্থিতিতে এই পাঁচ জন বিচারপতি শপথ গ্রহণ করবেন।

হাইকোর্টের পাঁচ বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে কলেজিয়ামের প্রস্তাবে অবশেষে সায় দিতে বাধ্য হল কেন্দ্র। প্রায় দু’মাস কেন্দ্র ও সুপ্রিম কোর্টের টানা পোড়েনের পর শনিবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী

শনিবার যে পাঁচজন বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করা হল তারা হলেন রাজস্থান  হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিত্তাল, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি এহেসানুদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র। আগামী সোমবার থেকে সুপ্রিম  কোর্টের বিচারপতির দায়িত্ব পালন করবেন এই পাঁচ জন। এবার সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩২। বর্তমানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ধরে সুপ্রিম কোর্টে ২৭ জন বিচারপতি রয়েছেন ।

আরও পড়ুন: ‘বিচার বিভাগ আজ রক্তাক্ত’: পাঠ্যবই বিতর্কে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আরও পড়ুন: “বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করা সহ্য করব না”: পাঠ্যবইয়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট , সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার