পুবের কলম ওয়েবডেস্কঃ তুরস্কের কথা মেনে নিতে রাজি হয়েছে সুইডেন। সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনছে দেশটির সরকার। ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গও জানিয়েছেন, ন্যাটোর সদস্য হওয়ার জন্য সুইডেন তুরস্কের উদ্বেগ দূর করতে তৈরি। সুইডেন বহু বছর ধরে নিরপেক্ষতার নীতি নিয়ে চলছিল। তাই তারা ন্যাটোর সদস্য হয়নি।
কিন্তু ইউক্রেনে যুদ্ধের ফলে সুইডেন ও ফিনল্যান্ড তাদের মতবদল করে ন্যাটোর সদস্য হতে চাইছে। বাধা এসেছে তুরস্কের কাছ থেকে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়ে দিয়েছেন, তুরস্ক ও ন্যাটো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-কে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে। কিন্তু সুইডেন তা মনে করে না। সুইডেন তুরস্কের উপর অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তাই সুইডেন ও ফিনল্যান্ড তাদের নীতি বদল না করলে তুরস্ক তাদের সদস্য হওয়ার আবেদনের ক্ষেত্রে ভেটো দেবে বলে জানিয়ে দিয়েছে। ন্যাটোর নিয়মানুযায়ী, জোটের ৩০ সদস্যের সবাই একমত হলে অন্য কোনও দেশ সদস্যপদ পাবে না। তাই সুইডেনের প্রধানমন্ত্রী অ্যান্ডারসন জানিয়েছেন, তার দেশ তুরস্কের কথাকে খুবই গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে। এখন সুইডেন চাইছে, বিরোধের অবসান ঘটুক। তাই ইতিমধ্যেই সন্ত্রাসবাদ-বিরোধী আইনে পরিবর্তন আনার কাজ শুরু করে দিয়েছে দেশটি।ন্যাটোর সদস্যপদ পেতে তুর্কি দাবি মানছে সুইডেন
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ জুন ২০২২, ১১:৩৯
আরও খবর
ভোট গণনায় কেন্দ্র-রাজ্য উভয় সরকারি কর্মীই থাকবেন: তৃণমূলের আর্জিতে সায় সুপ্রিম কোর্টের
ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা
সুইডেনে বন্দুক হামলায় হতাহত চার
তুরস্কের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা পশ্চিমাদের, সমালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী
ভয়াল ভূমিকম্প মিলিয়ে দিল তুরস্কের সাবিয়া আর সিরিয়ার ওমরকে
ভয়াল ভূমিকম্প মিলিয়ে দিল তুরস্কের সাবিয়া আর সিরিয়ার ওমরকে
কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রের সম্মতি, ডিওয়াই চন্দ্রচূড়ের উপস্থিতিতে আজই শপথ নিলেন নতুন ৫ বিচারপতি
কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রের সম্মতি, ডিওয়াই চন্দ্রচূড়ের উপস্থিতিতে আজই শপথ নিলেন নতুন ৫ বিচারপতি
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর