২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিউটাউনে অসমীয়া যুবকের দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ নিউটাউনে অসমের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম রুপম দত্ত (২৬)। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত কাজে গত শুক্রবার অসম থেকে কলকাতায় এসেছিলেন ওই যুবক। নিউটাউন শুলঙ্গুড়ি কলোনিতে ঘর ভাড়ায় থাকছিলেন। রবিবার দুপুরে সেই ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিস। স্থানীয় সূত্রে খবর, ঘরের সিলিং থেকে নাইলনের দড়ি দিয়ে ঝুলছিলেন যুবক। নিচে ছিল সবুজ রঙের বড় বালতি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন অসমের ওই যুবক। সেই কাজে ব্যবহার করা হয়েছে নাইলনের দড়ি এবং একটি বালতি। দেহটি আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন: পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

আরও পড়ুন: পার্ক স্ট্রিটের হোটেলে বক্স খাট থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য কলকাতায়
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউটাউনে অসমীয়া যুবকের দেহ উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার