পুবের কলম ওয়েবডেস্কঃ হাঁটুর যন্ত্রণায় কাহিল পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার তথা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার। তার হাঁটুর অস্ত্রোপচার হবার কথা ছিল। আর তা করাতে তার যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে বেশ কিছু জায়গায় রেস্ট্রিকশন রয়েছে।
তাই শোয়েব আখতারের হাঁটুর অস্ত্রোপচার দুটো মাস পিছিয়ে গিয়েছে। বর্তমানে হাঁটুর ব্যথা কমাতে ইনজেকশন নিতে হচ্ছে পাকিস্তানের প্রাক্তন এই স্পিডস্টারকে। এমন ইঞ্জেকশন যে প্রথম নিচ্ছেন তা নয়, আগেও এমন ইঞ্জেকশন তিনি বারবার নিয়েছেন। দেশের হয়ে খেলার সময় ইনজেকশন নিয়েই মাঠে নামতেন প্রাক্তন এই জোরে বোলার।আরও পড়ুন:
একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ডাক্তার শোয়েবকে ইনজেকশন পুশ করছেন, আর যন্ত্রণায় মুখ কুঁকড়ে যাচ্ছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। সেই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে তিনি বলছেন,'পাকিস্তানের হয়ে খেলার সময় আমি বারংবার এই কষ্ট সহ্য করেছি। তাই এমন কষ্ট সহ্য করা আমার কাছে নতুন কিছু নয়।
হাঁটুর অস্ত্রোপচার পিছিয়ে গিয়েছে, ইনজেকশন নেওয়া ছাড়া আমার কাছে আর বিকল্প কোনো পথ তো নেই।' প্রসঙ্গত পাকিস্তানের হয়ে তিনি যখন খেলতেন, তখন বহুবার চোট পেয়েছেন। এমনকি তার হাটুও প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু কোনো কিছুতেই কোনও কাজ হয়নি। তাই এবার অস্ট্রেলিয়ায় যেতে হবে হাঁটুর অস্ত্রোপচারের জন্য। কিন্তু দুমাস পরে। ততক্ষণ ইঞ্জেকশনই ভরসা শোয়েব আখতারের।