পুবের কলম ওয়েবডেস্কঃ '' খেলা হবে দিবস'' পালনের দিন পরিবর্তনের আর্জি জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক টুইট বার্তার মাধ্যমে এই আর্জি পেশ করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন:
১৬ অগস্ট দিনটি ''প্রত্যক্ষ সংগ্রাম দিবস'' বা ''গ্রেট ক্যালকাটা কিলিংস"। স্বাধীনতার আগের এহেন দিনটির কথা স্মরণ করিয়ে দিয়ে সমাজে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে "খেলা হবে" দিবসের দিন পরিবর্তনের কথা বলেছেন।
আরও পড়ুন:
উল্লেখ্য রাজ্যে খেলা হবে দিবসের দিন পরিবর্তনের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন এরপরই টুইট করেন রাজ্যপাল। তিনি জানান '' ১৬ অগাস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে''। সনাতন সংগঠনটি এই কারণে খেলা হবে দিবসের দিন পরিবর্তনের দাবি জানিয়েছে। একাধিক টুইট করে রাজ্যপাল খেলা হবে দিবসের দিন পরিবর্তনের কথা বলেছেন। (ফাইল ছবি)